সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

শ্রমিকনেতা বাদল সরকারের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

  • আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০১:৫৯:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০১:৫৯:৪২ পূর্বাহ্ন
শ্রমিকনেতা বাদল সরকারের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার :: সাম্রাজ্যবাদ-পুঁজিবাদের বিরুদ্ধে আজীবন আপসহীন সংগ্রামী নেতা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সাবেক সহ-সভাপতি বাদল সরকারের তৃতীয় মৃত্যুবার্ষিকী শুক্রবার (২৮ নভেম্বর) পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে শহরের শ্রমিকনেতা বাদল সরকারের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকেলে শহরের রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি শ্রমিকনেতা সুখেন্দু তালুকদার মিন্টুর সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক সাইফুল আলম ছদরুলের পরিচালনায় সভার শুরুতে বাদল সরকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রতœাংকুর দাস জহর শ্রমিকনেতা বাদল সরকারের জীবনী পাঠ করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সুনামগঞ্জের সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন তালুকদার, গণতান্ত্রিক মহিলা সমিতির সভাপতি, দীপ্তি সরকার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি আমির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মনির মিয়া, স-মিল শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আইয়ুব রহমান, হকার্স শ্রমিক সংঘের সভাপতি আব্দুল হাই, হোটেল-রেস্তোরাঁ-মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি সুরঞ্জিত দাস, ক্ষৌরকার সমিতির অবনী চন্দ, নয়ন চন্দ, ক্ষিতিন্দ্র চন্দ, শ্যামল মালাকার প্রমুখ। বক্তারা বলেন, শ্রমিকনেতা বাদল সরকার ছিলেন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে একজন নিবেদিত প্রাণ সংগ্রামী। তাঁর আদর্শ ও ত্যাগ আগামী প্রজন্মের শ্রমিক আন্দোলনকে দিকনির্দেশনা দেবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ