সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
সক্রিয় একাধিক সিন্ডিকেট

ধোপাজানের বালু লুটে নতুন কৌশল!

  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ১১:৫৭:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ১১:৫৯:২৫ অপরাহ্ন
ধোপাজানের বালু লুটে নতুন কৌশল!
বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জের ধোপাজান নদী থেকে বালু লুট করছে একাধিক চক্র। তবে বালু লুটে তারা নতুন কৌশল নিয়েছে। এই কৌশলে একটি পেশাজীবী সংগঠনের কতিপয় সদস্য ও রাজনৈতিক দলের কিছু বিতর্কিত লোকও জড়িত বলে অভিযোগ আছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, প্রতিরাতে ধোপাজান নদীতে বালু লুট করছে বিভিন্ন চক্র। লুটের এই বালু আগে গভীর রাতে ও ভোরে লুকিয়ে বের করা হলেও এখন দিনে এবং রাতে বালু লুট করে নৌকায় লোড করা হয়। সন্ধ্যায় একটি পেশাজীবী সংগঠনের কতিপয় সদস্যদের মাধ্যমে নৌকা বের করা হয়। এসময় রাজনৈতিক দলের উঠতি ক্যাডার, একটি পেশাজীবী দলের কিছু সদস্য নৌকা বের করে সহযোগিতা করে নগদ কমিশন হাতিয়ে নিচ্ছে। এদিকে নদী থেকে ট্রাকযোগে হালুয়ারঘাট হয়েও একটি চক্র বালু লুট করছে নতুন কৌশলে। গত এক সপ্তাহ ধরে এই কৌশলে বালু লুট করছে একাধিক চক্র। প্রতিদিন এই কৌশলে ৫ হাজার ফুটের ১৫টি নৌকায় লুটের বালু বের করা হচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন অন্তত অর্ধ কোটি টাকার বালু লুট করা হচ্ছে প্রতিদিন। সুনামগঞ্জ পরিবেশ আন্দোলনের নেতা সাইফুল আলম সদরুল বলেন, বালু লুটকারীরা এখন নতুন কৌশল নিয়েছে। তারা সন্ধ্যায় লুটের বালু বের করে। ট্রাকযোগে হালুয়ারঘাট হয়েও লুটের বালু বের করছে। এই লুটে বিভিন্ন পেশাজীবী সংগঠনের কতিপয় লোক জড়িত আছে। রাতে তারা প্রহরীর মতো কাজ করছে। বালু লুটকারীদের থামাতে হলে বৈধভাবে ইজারা দেওয়া উচিত। বারকি শ্রমিকদের স্বার্থ রক্ষা করে পরিবেশ সম্মতভাবে বালু উত্তোলন করলে পরিবেশও সুরক্ষিত হবে সরকারও রাজস্ব পাবে।
এ বিষয়ে সদর থানার ওসি আবুল কালামের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি কল রিসিভ করেননি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ