সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

আস্থা প্রকল্পের উদ্যোগে ধর্মীয় নেতাদের নিয়ে সংলাপ

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৪ ০৮:২০:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৪ ০৮:৩৪:৪১ পূর্বাহ্ন
আস্থা প্রকল্পের উদ্যোগে ধর্মীয় নেতাদের নিয়ে সংলাপ
স্টাফ রিপোর্টার :: ‘জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অহিংস বৈষম্যহীন শান্তি সমৃদ্ধির স্বদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধর্মীয় নেতাদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। আস্থা প্রকল্পের সহযোগিতায় এবং সুনামগঞ্জ জেলা নাগরিক প্লাটফর্মের উদ্যোগে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক সঞ্চিতা চৌধুরী। এতে বক্তব্য রাখেন গৌরাঙ্গ চক্রবর্তী, মাওলানা কুতুবুর রহমান, ডেনিস চক্রবর্তী, বিপ্টু বড়–য়া, নাগরিক প্লাটফর্মের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা সমন্বয়ক লাভলী সরকার লাবণ্য, ফিল্ড অফিসার মো. রাজীব হাসান, ফিল্ড অফিসার আল ইমরান মুন্না। সংলাপে জেলা নাগরিক প্লাটফর্মের সদস্যবৃন্দ ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সংলাপে বক্তারা বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সবাইকে মিলেমিশে একটি বৈষম্যহীন দেশগড়ার লক্ষ্যে কাজ করতে হবে। একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে প্রেরণা বাড়াতে হবে। দেশের সার্বিক উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স