সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য
ষোড়শ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

কমরেড বরুণ রায় ছিলেন সততা ও নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত

  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ১১:৪৬:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ১১:৫৫:০৪ পূর্বাহ্ন
কমরেড বরুণ রায় ছিলেন সততা ও নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত
স্টাফ রিপোর্টার ::
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য, সর্বজন শ্রদ্ধেয় জননেতা কমরেড বরুণ রায়-এর ষোড়শ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
কমরেড বরুণ রায় স্মৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের সভাপতি প্রবীণ শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু। কেন্দ্রীয় উদীচীর সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমরেড বরুণ রায়ের সহধর্মিণী শীলা রায়, প্রফেসর পরিমল কান্তি দে, সিপিবি’র সাবেক সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, লেখক ও কবি সুখেন্দু সেন, বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়, কবি ইকবাল কাগজী, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাড. খলিল রহমান, নির্মল ভট্টাচার্য্য, মানব চৌধুরী, নারীনেত্রী সঞ্চিতা চৌধুরী, শরীফা আশ্রাফি, আরতি পাল, তৃষ্ণা রানী প্রমুখ।
বক্তারা বলেন, আজ আমরা স্মরণ করছি একজন সংগ্রামী সমাজমনস্ক মানুষকে, যিনি কমরেড বরুণ রায়। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, ছিলেন একজন মানবিক বোধসম্পন্ন পথপ্রদর্শক। নিপীড়িত মানুষের অধিকার রক্ষা, শোষণমুক্ত সমাজ গঠন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দীর্ঘ লড়াইয়ে তিনি ছিলেন অগণিত মানুষের অনুপ্রেরণা।
বক্তারা বলেন, কমরেড বরুণ রায় তাঁর আদর্শে ছিলেন দৃঢ়, নীতিতে ছিলেন অবিচল। সুবিধাবাদী রাজনীতির যুগেও তিনি ছিলেন সততা ও নৈতিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সাধারণ মানুষের মুখের হাসি, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, এসবই ছিল তাঁর রাজনীতির মূলধারা। তিনি বিশ্বাস করতেন, সমাজ পরিবর্তনের শক্তি লুকিয়ে আছে মানুষের ঐক্যে। তাই তিনি মানুষের মাঝে ছিলেন, মানুষের পাশে ছিলেন। তাঁর সংগ্রামী জীবন আমাদের শিখিয়েছে- কোনো সত্য, কোনো আদর্শই ত্যাগ ছাড়া প্রতিষ্ঠিত হয় না।
বক্তারা বলেন, আজ তাঁর স্মরণে আমরা শুধু শ্রদ্ধা নিবেদন করছি না বরং তাঁর রেখে যাওয়া মূল্যবোধকে ধারণ করার অঙ্গীকার করছি। ন্যায়, সমতা, মানবিকতা এই পথেই কমরেড বরুণ রায়ের স্বপ্ন পূরণ সম্ভব। তাঁর জীবন আমাদের শেখায়, সাহসের সঙ্গে কথা বলতে হয় এবং মানুষের জন্য কাজ করতে হয় নিঃস্বার্থভাবে। কমরেড বরুণ রায় থাকবেন আমাদের হৃদয়ে, আমাদের আন্দোলনে, আমাদের স্বপ্নে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন