সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

৫ জন শ্রেষ্ঠ অদম্য নারীকে সংবর্ধনা

  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ১২:২৮:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ১২:৫৯:২৫ পূর্বাহ্ন
৫ জন শ্রেষ্ঠ অদম্য নারীকে সংবর্ধনা
স্টাফ রিপোর্টার::
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং জেলা পর্যায়ে ৫ জন শ্রেষ্ঠ অদম্য নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এজেএম রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মতিউর রহমান খান, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নে নারীর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীরা যদি পিছিয়ে থাকে, তাহলে দেশ কখনোই তার কাক্সিক্ষত উন্নয়ন লক্ষ্যে পৌঁছাতে পারবে না। নারীর ক্ষমতায়ন ও অগ্রগতির লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিতে হবে। আলোচনা সভা শেষে জেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ৫ জন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধিতরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে ঝরনা আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্যের জন্য মোছাম্মৎ সালেহা পারভীন, সফল জননী হিসেবে মীরা রানী তালুকদার, নির্যাতনের দুঃস্বপ্ন পেছনে ফেলে জীবনসংগ্রামে জয়ী নারী হিসেবে মোছা. শিরিনা আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় খাদিজা বেগম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী