সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

৩১টি ভারতীয় গরু জব্দ, দুই ব্যক্তি আটক

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ১২:০০:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১২:০০:১০ পূর্বাহ্ন
৩১টি ভারতীয় গরু জব্দ, দুই ব্যক্তি আটক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশের অভিযানে ৩১টি ভারতীয় গরুবোঝাই একটি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার জয়নগর লঞ্চঘাট এলাকায় সুরমা নদী থেকে নৌকাটি আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান। অভিযানে আরও অংশ নেন সহকারী উপপরিদর্শক (এএসআই) খাদেমুল ইসলাম খাদেমসহ সঙ্গীয় ফোর্স। আটককৃতরা হলেন আশিক আলী (২২) ও আনসার আলী (২৪)। তারা উভয়েই দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের কাইগাঁও গ্রামের বাসিন্দা এবং চেরাগ আলীর ছেলে। পুলিশ জানায়, ফারুক আলী নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এই অবৈধ গরু পাচারের সঙ্গে জড়িত। তিনি দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন স্থান থেকে ভারতীয় গরুগুলো সংগ্রহ করে ধর্মপাশা উপজেলার ধর্মপাশা বাজারে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় নৌকাসহ গরুগুলো জব্দ করা হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, মঙ্গলবার বিকেলে জয়নগর এলাকার সুরমা নদী থেকে ৩১টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুই ব্যক্তিকে পুলিশের হফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ