সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

সুনামগঞ্জ-৪ ও ৫ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন নাজমুল হুদা হিমেল ও জাহাঙ্গীর আলম

  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ০৮:৪১:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ০৮:৪১:৫০ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-৪ ও ৫ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন নাজমুল হুদা হিমেল ও জাহাঙ্গীর আলম
স্টাফ রিপোর্টার :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের দুটি আসনে জাতীয় পার্টির (জাপা) দলীয় মনোনয়ন চূড়ান্ত হয়েছে। সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ স¤পাদক অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল। অপরদিকে সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম। সোমবার ওই ২ প্রার্থীকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। সুনামগঞ্জ-৪ আসন থেকে মনোনয়ন পাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল নিজেই। তিনি জানান, দলীয় হাইকমান্ড তার ওপর আস্থা রাখায় তিনি কৃতজ্ঞ এবং এলাকার উন্নয়নে লাঙ্গল প্রতীককে বিজয়ী করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন। দলীয় সূত্রে জানাযায়, মনোনয়ন ঘোষণার পর জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। শিগগিরই প্রার্থীরা নির্বাচনী কার্যক্রম জোরদার করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স