সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

ছাতকে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ১২:১১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ১২:১১:১০ অপরাহ্ন
ছাতকে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
ছাতক প্রতিনিধি :: ছাতকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাজ্যপ্রবাসী যুবক আব্দুল মাহিম (২৮) মারা গেছেন। রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত মাহিম ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের সাউদেরগাঁও গ্রামের হাজী আরশদ আলীর ছেলে। জানা যায়, গত ২৩ ডিসেম্বর রাতে নিজ বাসভবনে ফেরার পথে মোটরসাইকেলযোগে যাত্রাকালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। টানা কয়েকদিন লাইফ সাপোর্টে থাকার পর রোববার তিনি মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্র জানায়, মাহিম গত ১৩ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে সৌদি আরবে গিয়ে পবিত্র উমরাহ পালন করেন। উমরাহ শেষে ১৮ ডিসেম্বর দেশে ফিরে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। স্বল্প সময়ের এই দেশে থাকার মধ্যেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার প্রাণ ঝরে যায়। মাহিম ছিলেন অত্যন্ত মিশুক, ভদ্র ও প্রাণবন্ত একজন মানুষ। প্রবাসে অবস্থান করলেও দেশের মানুষের সঙ্গে তার ছিল গভীর সম্পর্ক ও যোগাযোগ। দেশের প্রতি অগাধ ভালোবাসা থেকেই তিনি প্রতি বছর দেশে আসতেন বলে জানান স্বজনরা। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর সংবাদ, যেখানে অসংখ্য মানুষ শোক প্রকাশ করছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। একজন সম্ভাবনাময় তরুণের এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় চলছে শোকের মাতম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু