সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
ন্যূনতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবি

সাআইদৌলা এন্টারপ্রাইজে বাড়ছে শ্রমিক অসন্তোষ

  • আপলোড সময় : ০৪-০১-২০২৬ ০৯:১৭:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৬ ০৯:১৭:৪২ পূর্বাহ্ন
সাআইদৌলা এন্টারপ্রাইজে বাড়ছে শ্রমিক অসন্তোষ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের শহরের ওয়েজখালীতে অবস্থিত সাআইদৌলা (প্রাঃ) এন্টারপ্রাইজ লিমিটেডে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে বাড়ছে শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতিকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছেই। ন্যূনতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিতে রয়েছেন শ্রমিকরা। এদিকে শ্রমিকদের দাবিকে উপেক্ষা করে কর্তৃপক্ষ সরকারকে বিভ্রান্ত করতে শ্রমিকদের কাজে যোগ দিতে নোটিশ দিলেও শনিবার (৩ জানুয়ারি) দুপুরে কাজে যোগ দিতে গিয়ে কারখানার মূল ফটকে বাধার মুখে পড়েন শ্রমিকরা। তাদেরকে কাজে যোগ দিকে দেয়নি কর্তৃপক্ষ। কারখানা কর্তৃপক্ষ জানায়, গত ৯ ডিসেম্বর ২০২৫ থেকে একাধিক শ্রমিক বিনা অনুমতিতে কাজে অনুপস্থিত রয়েছেন। এ প্রেক্ষিতে গত ১ জানুয়ারি মানবস¤পদ বিভাগের কর্মকর্তা নার্গিস সুলতানা ঝিনুকের স্বাক্ষরে একটি চূড়ান্ত নোটিশ জারি করা হয়। নোটিশে উল্লেখ করা হয়, আগামী ৪ জানুয়ারি সকাল ৯টার মধ্যে কাজে যোগ না দিলে অনুপস্থিত শ্রমিকদের চাকরি পরিত্যাগ হিসেবে গণ্য করে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নোটিশের সময়সীমা শেষ হওয়ার আগেই শনিবার দুপুরে বিপুলসংখ্যক শ্রমিক কাজে যোগ দিতে কারখানার গেটে উপস্থিত হন। তবে শ্রমিকদের অভিযোগ, গেটে দায়িত্বরত নিরাপত্তা প্রহরীরা কর্তৃপক্ষের নির্দেশে তাদের কারখানার ভেতরে প্রবেশ করতে দেননি। শ্রমিকদের কাজে যোগদানের সময় ওয়েজখালি এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। কিন্তু শ্রমিকদের কাজে যোগদানে কর্তৃপক্ষের অসহযোগিতায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। নোটিশ পেয়ে কাজে যোগ দিতে এসে যোগদানে বাধা দেওয়ায় বিক্ষোভ করেন শ্রমিকরা। আন্দোলনরত নারী শ্রমিকরা জানান, নোটিশ অনুযায়ী তারা কাজে যোগ দিতে এসেছেন, কিন্তু গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এতে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তাদের দাবি, পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকার জন্য তারা কাজ করতে চান এবং শ্রম আইন অনুযায়ী নিন্মতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন চান শ্রমিকরা আরো অভিযোগ করেন, কারখানাটিতে শ্রম আইন যথাযথভাবে মানা হয় না। তাদের দাবির মধ্যে রয়েছে- সরকার ঘোষিত নূন্যতম মজুরি প্রদান, সাপ্তাহিক ও সরকারি ছুটির নিশ্চয়তা, পাঁচ মিনিট দেরির জন্য বেতন কর্তনের নিয়ম বাতিল, অসুস্থতা ও নারীদের শারীরিক সমস্যাজনিত ছুটির অধিকার এবং শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের অশোভন আচরণ বন্ধ করা। শ্রমিকদের কাজে যোগদানে বাধা প্রদান করায় শ্রমিকরা কারখানা এলাকায় বিক্ষোভ মিছিল করে কর্তৃপক্ষের এহেন আচরণের নিন্দা জানান সাথে সাথে শ্রমিকদের পাঁচ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান। এ বিষয়ে ম্যানেজার শফিকুর রহমান বলেন, দুইজন চাকরিচ্যুতদের পুনর্বহাল না করলে শ্রমিকরা কাজে যোগ দিতে চাননি। কিন্তু দুজনকে ইতোমধ্যে চাকুরিচ্যুত করা হয়েছে শ্রম আইন মেনে। এখন ওই দুইজনের জন্য তারা কাজে যোগ দেননি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ