সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

মধ্যনগরে তিনটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন উপদেষ্টা

  • আপলোড সময় : ১২-০১-২০২৬ ০৯:২১:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৬ ০৯:২১:০৮ পূর্বাহ্ন
মধ্যনগরে তিনটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন উপদেষ্টা
মধ্যনগর প্রতিনিধ :: মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, গলহা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জমশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। রবিবার সকাল ১১টা থেকে ওইদিন বেলা ১টা পর্যন্ত তিনি এই তিনটি বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে তিনি কুশল বিনিময় ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। পরিদর্শনকালে উপদেষ্টার পক্ষ থেকে উপহার স্বরূপ এই তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খেজুর বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, উপদেষ্টার একান্ত সচিব সত্যজিৎ রায় দাশ, সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস, ধর্মপাশার ইউএনও জনি রায়, মধ্যনগরের ইউএনও উজ্জ্বল রায়, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম ফজলে রাব্বী রাজিব, মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন