সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি

দোয়ারাবাজারে জামায়াত প্রার্থীর সমর্থনে উঠান বৈঠক

  • আপলোড সময় : ১৯-০১-২০২৬ ১০:০২:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৬ ১০:০২:৫১ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে জামায়াত প্রার্থীর সমর্থনে উঠান বৈঠক
দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানীর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম আল মাদানী বলেন, দাড়িপাল্লা নির্বাচিত হলে ছাতক ও দোয়ারাবাজার উপজেলাকে বৈষম্যহীনভাবে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হবে। উঠান বৈঠকে মাওলানা মাদানী বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও এই দুই উপজেলা রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত। বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু জনগণের কল্যাণে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও কর্মসংস্থানসহ উন্নয়নে কাজ করা হবে। উঠান বৈঠক সভার সভাপতিত্ব করেন স্থানীয় মুরুব্বি হাজী মোঃ সামছু মিয়া। সভার পরিচালনা করেন ১নং ওয়ার্ড সভাপতি আবু সালেহ মো. আলা উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন দোয়ারাবাজার সদর ইউনিয়নের আমির মো. কামরুল ইসলাম। উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশিদ, জামায়াত নেতা মো. দেলোয়ার হোসেন (উপজেলা কর্মপরিষদ সদস্য), মো. আনোয়ার হোসেন (সিলেট মহানগর ৮নং ওয়ার্ড দায়িত্বশীল) ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। উঠান বৈঠক শেষে ২০২৬-২৭ সালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ১নং ওয়ার্ডের নতুন ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়। এই কমিটিতে আবু সালেহ মো. আলা উদ্দিনকে সভাপতি এবং জামাল উদ্দিনকে সাধারণ স¤পাদক করে কমিটি গঠন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক