সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

ব্রি ধান-১১৮ : হাওরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার

  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০১:০০:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০১:০০:০৬ পূর্বাহ্ন
ব্রি ধান-১১৮ : হাওরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার
বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় হাওরাঞ্চলের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মোট ধান উৎপাদনের প্রায় ১৬ শতাংশ আসে উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ হাওর এলাকা থেকে। অথচ এই অঞ্চলটি বছরের পর বছর ধরে প্রকৃতির সঙ্গে এক অসম লড়াই চালিয়ে আসছে। আকস্মিক বন্যা, বৈরী আবহাওয়া ও স্বল্প সময়ের মধ্যে ফসল ঘরে তোলার চাপ - এই তিন সংকটই হাওর কৃষকের ভাগ্য নির্ধারণ করে দেয়। এমন বাস্তবতায় হাওরাঞ্চলের উপযোগী নতুন জাতের ধান অবমুক্ত হওয়া নিঃসন্দেহে এক যুগান্তকারী সুখবর। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত ঠা-া-সহনশীল ও স্বল্প জীবনকালস¤পন্ন ব্রি ধান-১১৮ অবমুক্ত করার মাধ্যমে হাওর কৃষিতে নতুন আশার আলো দেখা দিয়েছে। জাতীয় বীজ বোর্ডের সর্বশেষ সভায় এই জাতসহ আরও পাঁচটি নতুন ধান অবমুক্ত হওয়ায় ব্রির উদ্ভাবিত মোট ধানের জাতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৭-এ, যা দেশের কৃষি গবেষণার সক্ষমতারই প্রতিফলন। হাওরাঞ্চলের কৃষকের সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো- ধান পাকতে শুরু করার সময় আকস্মিক বন্যা। এ কারণে অনেক কৃষক আগাম বপনের দিকে ঝুঁকেন। কিন্তু আগাম বপনে প্রজনন পর্যায়ে তাপমাত্রা কমে গিয়ে ধান চিটা হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। প্রচলিত বেশির ভাগ বোরো ধানের জীবনকাল ১৪০ থেকে ১৬০ দিন হওয়ায় এই ঝুঁকি আরও বেড়ে যায়। ব্রি ধান-১১৮ এই দুই সমস্যারই কার্যকর সমাধান দিতে সক্ষম বলে প্রতীয়মান হয়েছে। গবেষণায় দেখা গেছে, এই জাতটির গড় জীবনকাল মাত্র ১৩৬-১৩৭ দিন এবং এটি ঠা-া সহনশীল। এমনকি ২৫ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে বপন করেও প্রজনন পর্যায়ে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকা সত্ত্বেও সন্তোষজনক ফলন পাওয়া গেছে। স্বাভাবিক ব্যবস্থাপনায় হেক্টরপ্রতি গড় ফলন প্রায় ৬.৭৭ টন এবং উন্নত ব্যবস্থাপনায় তা ৮.৫ টন পর্যন্ত পৌঁছাতে পারে। চালের গুণগত মানও সন্তোষজনক - ভাত ঝরঝরে, রং সাদা ও পুষ্টিগুণ সমৃদ্ধ। এটি শুধু একটি নতুন জাত নয়, বরং হাওরাঞ্চলের কৃষি ব্যবস্থাপনায় একটি কৌশলগত অগ্রগতি। প্রায় ৬৮ লাখ হেক্টর চাষযোগ্য হাওর জমির অধিকাংশে বোরো ধান চাষ হয়। সেখানে এই জাতের বিস্তৃত চাষ শুরু হলে বন্যাজনিত ক্ষতি কমবে, কৃষকের উৎপাদন ব্যয় সাশ্রয় হবে এবং খাদ্য উৎপাদনে স্থিতিশীলতা আসবে। একই সঙ্গে উচ্চ ফলনশীল নাবি জাত ব্রি ধান-১১৬ অবমুক্ত হওয়ায় বোরো মৌসুমে উৎপাদনের নতুন বিকল্প তৈরি হয়েছে। এটি প্রমাণ করে যে গবেষণা ও মাঠপর্যায়ের বাস্তবতা মিলিয়ে পরিকল্পিত উদ্ভাবনই কৃষিকে টেকসই করতে পারে। তবে জাত অবমুক্ত করাই শেষ কথা নয়। এখন সবচেয়ে জরুরি হলো- পর্যাপ্ত বীজ উৎপাদন, সহজলভ্যতা নিশ্চিত করা এবং কৃষকদের মাঝে কার্যকরভাবে সম্প্রসারণ কার্যক্রম চালানো। হাওরাঞ্চলের প্রান্তিক কৃষকদের কাছে এই নতুন জাতের সুফল পৌঁছে দিতে কৃষি বিভাগ, বিএডিসি ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পরিশেষে বলা যায়, ব্রি ধান-১১৮ শুধু একটি নতুন ধানের জাত নয় - এটি হাওর কৃষকের অনিশ্চিত ভবিষ্যৎকে কিছুটা হলেও নিরাপদ করার একটি বৈজ্ঞানিক প্রচেষ্টা। এই উদ্যোগ যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়, তবে হাওরাঞ্চলের কৃষি উৎপাদনে এক নতুন অধ্যায়ের সূচনা হবে, যার সুফল ভোগ করবে পুরো দেশ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ