সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

মোল্লাপাড়ায় জামায়াত প্রার্থী সামছ উদ্দিনের নির্বাচনী সভা

  • আপলোড সময় : ০৯-০২-২০২৬ ০৯:৪১:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৬ ০৯:৪১:২৬ পূর্বাহ্ন
মোল্লাপাড়ায় জামায়াত প্রার্থী সামছ উদ্দিনের নির্বাচনী সভা
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্য সমর্থিত সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. সামছ উদ্দিনের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে মোল্লাপাড়া ইউনিয়নের বেতগঞ্জ বাজার সংলগ্ন চরমহল্লা খেলার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোল্লাপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সামছ উদ্দিন। তিনি বলেন, শিক্ষা, চিকিৎসা ও রাস্তা-ঘাটের উন্নয়ন নিশ্চিত করা হবে। কুরবাননগর ও মোল্লাপাড়া ইউনিয়ন দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। নির্বাচিত হলে এসব ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। সামছ উদ্দিন বলেন, বর্তমানে দেশের মানুষ নির্যাতিত ও নিপীড়িত। মানুষ দেশের ও মানুষের জীবনমানের পরিবর্তন চায়। আমরাও সেই পরিবর্তনের জন্য আপনাদের সেবায় বদ্ধপরিকর। তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা হবে। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তাই ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তত একবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করুন। ইনশাল্লাহ, আমরা সৎ ও সঠিক পথে থেকে আপনাদের সেবায় নিবেদিত থাকব। এ সময় তিনি সকলের দোয়া, সহযোগিতা ও ভোট প্রার্থনা করেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর মোমতাজুল হাসান আবেদ, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, মাওলানা মাহমুদুর রহমান দিলোয়ার, সদর উপজেলা সেক্রেটারি সোলেমান হক চৌধুরী, পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মামুন এবং পৌর জামায়াতের নায়েবে আমীর আজিজুল হক মাসুক। সভা পরিচালনা করেন মোল্লাপাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ সাইফুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স