সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

গানে, কথায় বাউল আব্দুল করিমকে স্মরণ

  • আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৯:২৮:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৯:২৮:১৭ পূর্বাহ্ন
গানে, কথায় বাউল আব্দুল করিমকে স্মরণ
স্টাফ রিপোর্টার :: হাওরের নিসর্গ, মানুষের হৃদয়ের আর্তি আর স্রষ্টার সন্ধানে আজীবন পথচলা বাউল সাধক শাহ আব্দুল করিম - যাঁর গান আজও বাংলার মানুষের প্রাণে বেঁচে আছে। তাঁর স্মৃতিকে ধারণ করে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গানের সুর, স্মৃতিচারণ আর দর্শনের আলোচনায় যেন নতুন করে জীবন্ত হয়ে উঠেছিলেন এই মহান বাউল সাধক। সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জাকির হোসেন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক পাভেল, গবেষক সুবাস উদ্দিন, শ্রাবন্তী পুরকায়স্থ, মঞ্জু তালুকদার, শিল্পী সোহেল রানা এবং অবসরপ্রাপ্ত সার্জেন্ট জিয়াউর রহমান। আলোচনা সভা সঞ্চালনা করেন শিক্ষক ও শিল্পী সন্তোষ কুমার চন্দ এবং সংগীতানুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃতিকর্মী তপন কর। আলোচনা সভায় বক্তারা বলেন, শাহ আব্দুল করিম ছিলেন কেবল একজন বাউল শিল্পী নন, তিনি ছিলেন মানুষের মনের ভাষার অনুবাদক। তাঁর গান সমাজের অসাম্য, মানুষের দুঃখ-কষ্ট, প্রেম ও আধ্যাত্মিকতার গভীর সত্যকে সহজ ভাষায় তুলে ধরেছে। তাঁর সৃষ্ট গান মানুষের মনে জাগিয়েছে প্রেরণা, দিয়েছে আত্মোপলব্ধির পথের দিশা। বক্তারা আরও বলেন, আব্দুল করিমের গান শুধু বিনোদনের জন্য নয়, বরং তা মানুষের আত্মিক জাগরণের মাধ্যম। তাঁর গানে ইহকাল ও পরকালের ভাবনা, ¯্রষ্টার সন্ধান এবং মানবপ্রেমের যে গভীর দর্শন উঠে এসেছে, তা বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে করেছে আরও সমৃদ্ধ। জীবদ্দশায় তিনি যে অসংখ্য গান রচনা করেছেন, সেগুলো আজ দেশ-বিদেশে সমানভাবে সমাদৃত এবং বাংলা লোকসংগীতের অমূল্য স¤পদ হিসেবে বিবেচিত। আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। একে একে শিল্পীরা পরিবেশন করেন শাহ আব্দুল করিমের জনপ্রিয় গান। সুরের মূর্ছনায় মিলনায়তনজুড়ে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। দর্শক-শ্রোতারাও গুনগুন করে গেয়ে ওঠেন প্রিয় সেই গান। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে শাহ আব্দুল করিমের জীবন, দর্শন ও সংগীতকে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন। তাঁরা মনে করেন, এ ধরনের অনুষ্ঠান বাঙালির লোকসংস্কৃতিকে সংরক্ষণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাওরের মাটি থেকে উঠে আসা এই মহান সাধক তাঁর গানে যে মানবতার বাণী রেখে গেছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। সময়ের ব্যবধানে মানুষ বদলেছে, সমাজ বদলেছে, কিন্তু শাহ আব্দুল করিমের গান এখনও মানুষের হৃদয়ে আলো জ্বালায়- প্রেম, মানবতা আর ¯্রষ্টার সন্ধানের এক অনন্ত পথের দিশা হয়ে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ