সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিখোঁজের পর ধানক্ষেতে মিলল ৭ বছরের শিশুর লাশ, দোয়ারাবাজারে তোলপাড়

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ০৩:৩২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ০৩:৩৩:২১ অপরাহ্ন
নিখোঁজের পর ধানক্ষেতে মিলল ৭ বছরের শিশুর লাশ, দোয়ারাবাজারে তোলপাড়
স্টাফ রিপোর্টার::
দোয়ারাবাজার উপজেলায় ধানক্ষেত থেকে আব্দুল্লাহ আল মামুন (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে উপজেলার ৪নং মান্নারগাঁও ইউনিয়নের গোপালপুর (শ্রীনাথপুর) গ্রামের নুরুল আমিনের ধানক্ষেত থেকে তার মরদেহ পাওয়া যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুল্লাহ আল মামুন একই গ্রামের হাফেজ মাওলানা মোস্তাক আহমদের ছেলে। ঘটনার দিন দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে সে সহপাঠীদের সঙ্গে বাড়ির সামনে খেলার মাঠে যায়। এরপর দীর্ঘ সময়েও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুর ২টার দিকে খেলার মাঠে গিয়ে তাকে না পেয়ে আশপাশের এলাকায় অনুসন্ধান চালানো হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়া যায়, নুরুল আমিনের ধানক্ষেতে একটি শিশুর মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন এবং বাড়িতে নিয়ে আসেন। ঘটনার খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।

এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শামছ উদ্দিন খান, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) শেখ মো. মুরসালিনসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে এসআই মনিরুল ইসলাম ও এসআই মোহন রায়ও ছিলেন।
থানা সূত্রে জানা গেছে, সুরতহাল প্রতিবেদনে শিশুটির মাথার পেছনে, ঘাড়ে এবং পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। এ বিষয়ে দোয়ারাবাজার থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি