সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
ঈদে নানা বাড়ি যাওয়া হল না।

যাদুকাটা নদীতে নৌকা ডুবে হলো শিশু সুফিয়ার মৃত্যু

  • আপলোড সময় : ২২-০৩-২০২৬ ০৭:০৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৬ ০৭:০৩:১১ অপরাহ্ন
যাদুকাটা নদীতে নৌকা ডুবে হলো শিশু সুফিয়ার মৃত্যু
স্টাফ রিপোর্টার:: ‎ঈদের দিন নানার বাড়ি যাওয়া হলনা দশ বছরের শিশু সুফিয়ার। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদী পাড়াপাড়ের খেয়া নৌকা ডুবে সুফিয়ার সলিল সমাধি হয়েছে। ঈদের আনন্দের পরিবর্তে শিশু সুফিয়ার মৃত্যুতে তার পরিবারসহ এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছাঁয়া। শনিবার( ২১ মার্চ) বিকাল ৪ টায় উপজেলার লাউড়েরগড় বাজার থেকে জনপ্রিয় পর্যটন স্পষ্ট শিমুল বাগানে যাওয়ার খেয়া নৌকা ডুবে ঘটনা ঘটে। এতে আহত হয়েছে ১০ জন। ‎নিহত সুফিয়া উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় চৌরাস্তা গ্রামের ছতু মিয়ার মেয়ে। ‎ ‎নিহত সুফিয়ার চাচা হারুন রশীদ জানান, সুফিয়া একাই শিমুল বাগান সংলগ্ন মানিগাঁও গ্রামে তার নানার বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। ‎স্থানীয় এলাকাবাসীর জানান,আজ ঈদের দিন। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিমুল বাগান, বারিক্কার টিলা,নীলাদ্রি লেকে ঘুরতে আসা পর্যটকদের আগমন অনেক বেশি হয়। এসময় তাড়াহুড়ো করে অতিরিক্ত যাত্রী বোঝাই করে লাউড়েরগড় বাজার ঘাট থেকে শিমুল বাগানের উদ্দেশ্যে খেয়া নৌকাটি ছেড়ে যায়। যাদুকাটা নদীর মাঝামাঝি যাওয়ার পর খেয়া নৌকাটি হঠাৎ করে ডুবে যায়। এ সময় খেয়া নৌকায় থাকা লোকজনের চিৎকারে স্থানীয় এলাকাবাসী নৌকা নিয়ে ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধার করলেও যাদুকাটার পানিতে ডুবে যায় শিশু সুফিয়া। পরে স্থানীয়রা আধা ঘন্টা পর সুফিয়ার নিথর দেহ উদ্ধার করে। ‎ তাহিরপুর থানার ওসি আমিনুর ইসলাম বলেন,নৌকা ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ঈদের দিন থাকায় শিমুল বাগানে আসা অতিরিক্ত যাত্রী নেয়ার কারণে খেয়া নৌকাটি ডুবে যায়। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ