সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

ভূমধ্যসাগর ট্র্যাজেডি : একমাত্র পুত্রের শোকে প্রবাসী পিতা আইসিইউতে, লাশ ফেরত পেতে মায়ের আকুতি

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০৮:১৫:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০৮:১৫:২৩ পূর্বাহ্ন
ভূমধ্যসাগর ট্র্যাজেডি : একমাত্র পুত্রের শোকে প্রবাসী পিতা আইসিইউতে, লাশ ফেরত পেতে মায়ের আকুতি
দোয়ারাবাজার প্রতিনিধি :: সচ্ছল পরিবারেই বেড়ে উঠা। কোনো কিছুরই কমতি ছিলো না। পরিবারের একমাত্র সন্তান হওয়ায় সবাই তাকে ভীষণ ভালোবাসতো। তবুও বিদেশের মোহ তার পিছু ছাড়েনি। উন্নত জীবনের আশায় অবৈধ পথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছেন দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কবিরনগর গ্রামের তরুণ ফাহিম আহমেদ মুন্না (২০)। সৌদি আরব প্রবাসী ফয়েজ উদ্দিনের একমাত্র ছেলে মুন্নার এই মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছে পুরো পরিবার। পুত্রের শোকে অসুস্থ হয়ে এখন সৌদি আরবে আইসিইউতে ভর্তি রয়েছেন ফয়েজ উদ্দিন। এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে মা হেলেনা বেগমের আহাজারিতে কবিরনগর গ্রামের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ছেলের মরদেহ শেষবারের মতো দেখার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন শোকাতুর মা হেলেনা বেগম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার ছেলের লাশটা যেন দেশে এনে দাফন করতে পারি, এইটাই এখন আমার শেষ চাওয়া। স্বজনরা জানান, ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে গত ১৬ ফেব্রুয়ারি বাড়ি থেকে দালালের মাধ্যমে সৌদি আরবে যান ফাহিম আহমেদ মুন্না। পরে সৌদি আরব থেকে লিবিয়ায় যান। এরপর লিবিয়া থেকে নৌকায় করে গ্রিসে যাওয়ার পথে মুন্নাসহ ২৬ জন অভিবাসনপ্রত্যাশীর দলটি সাগরে পথ হারিয়ে ফেলে। দীর্ঘ সময় সাগরে ভাসতে থাকায় তীব্র খাদ্য ও পানীয় জলের সংকটে অন্তত ২১ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে মুন্নাও ছিলেন। নিহতের চাচা বীর মুক্তিযোদ্ধা মোছলেহ উদ্দিনও মুন্নার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি জানান, নিহতের লাশ সরকারি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স