সুনামগঞ্জ , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

হাওর বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০১:০০:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০১:০০:০৭ পূর্বাহ্ন
হাওর বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে হাওর রক্ষায় সচেতনতা ও আন্দোলন জোরদারের প্রত্যয়ে ২০১৭ সালে শুরু হওয়া ‘হাওর বাঁচাও আন্দোলন’ দশ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, হাওর অঞ্চলের জীববৈচিত্র্য, কৃষি ও পরিবেশ রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে হাওর বাঁচাও আন্দোলন। বিগত বছরগুলোতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, অপরিকল্পিত বাঁধ নির্মাণ, জলাবদ্ধতা ও অব্যবস্থাপনার কারণে হাওর এলাকার মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। এসব সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। সভায় উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুখেন্দু সেন, সাধারণ স¤পাদক বিজন সেন রায়, মো. মুরশেদ আলম, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. ইয়াকুব বখত বাহলুল, মানব চৌধুরী, নূর হোসেন, মো. আলিনুর, নজরুল ইসলাম, অরুণ চন্দ্র দেব, মো. ইসমাইল, মো. আনোয়ারুল হক, মো. হাবিবুল্লাহ আছকির, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, আদিল আরমান, শামস শামীম, জালাল উদ্দিন নাসিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে হাওর রক্ষায় ভবিষ্যৎ কর্মসূচি গ্রহণের কথাও জানান সংগঠনের নেতারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স