সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

ধর্মপাশায় চা বিক্রেতার লাশ উদ্ধার

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৯:১৩:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৯:১৩:০৩ পূর্বাহ্ন
ধর্মপাশায় চা বিক্রেতার লাশ উদ্ধার
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার দৌলতপুর বাজারের চা স্টলের ভেতর থেকে বুধবার সকালে মো. কামরুল ইসলাম (৫৫) নামের এক চা বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। ধর্মপাশা থানার এসআই সাইফুল ইসলাম বলেন, উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা কামরুল ইসলামের স্থানীয় দৌলতপুর বাজারে তার একটি চায়ের স্টল রয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তিনি দোকান বন্ধ করে দোকানের ভেতর থাকা চৌকিতে তিনি ঘুমিয়ে পড়েন। বুধবার সকাল ছয়টার দিকে স্থানীয় লোকজন দোকানে চা খেতে গেলে ওই দোকানদারকে দোকানের ভেতরে মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ওইদিন সকাল আটটার দিকে তাঁর লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স