সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক

ছাতকে পিডিবিএফ’র সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০৯:২৫:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০৯:২৫:২৫ পূর্বাহ্ন
ছাতকে পিডিবিএফ’র সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ
ছাতক প্রতিনিধি :: সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ছাতকে শুরু হয়েছে তিন দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ। দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিভিন্ন সমিতির সভানেত্রী ও দলনেত্রীরা। বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সহায়তায় পিডিবিএফ-এর কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়) এর আওতায় এ আয়োজন করা হয়েছে। পিডিবিএফ-এর সহকারী পরিচালক শফিউল আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ডিপ্লোমেসি চাকমা বলেন, নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। নারীরা স্বভাবতই সঞ্চয়ী ও দায়িত্বশীল হওয়ায় তারা পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন পিডিবিএফ দোয়ারাবাজার উপজেলার সহকারী পরিচালক নূরুল ইসলাম এবং ছাতক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস। আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী নারীরা নেতৃত্বের গুণাবলি, সামাজিক সচেতনতা এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে বাস্তবধর্মী জ্ঞান অর্জন করবেন। এর মাধ্যমে তারা নিজ নিজ এলাকায় দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা