সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার
দোয়ারাবাজারের লামাসানিয়া আলিম মাদ্রাসা

তিন দশকেও কাটেনি আবাসন সংকট, যাতায়াত দুর্ভোগ

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৯:৫৪:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৯:৫৪:১৫ পূর্বাহ্ন
তিন দশকেও কাটেনি আবাসন সংকট, যাতায়াত দুর্ভোগ
মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী :: দোয়ারাবাজার উপজেলার অন্যতম শীর্ষ দ্বীনি বিদ্যাপীঠ ‘লামাসানিয়া জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা’ বর্তমানে নানাবিধ সমস্যায় জর্জরিত। ১৯৯২ সালে দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসলেও দীর্ঘ তিন দশকেও কাটেনি এর আবাসন ও যাতায়াত দুর্ভোগ। জরাজীর্ণ একাডেমিক ভবন, অসমাপ্ত নির্মাণকাজ আর কাঁচা সড়ক এখন শিক্ষক-শিক্ষার্থীদের নিত্যদিনের সঙ্গী। মাদ্রাসা সূত্রে জানা যায়, ২০২৫ সালে প্রতিষ্ঠানটি আলিম (দ্বাদশ শ্রেণি) পর্যায়ে উন্নীত হয়েছে। বর্তমানে এখানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৯ শতাধিক। কিন্তু সেই তুলনায় বাড়েনি অবকাঠামোগত সুযোগ-সুবিধা। পর্যাপ্ত একাডেমিক ভবন না থাকায় গাদাগাদি করে চলছে পাঠদান। বিশেষ করে ছাত্রীদের জন্য কোনো ‘কমন রুম’ না থাকায় নারী শিক্ষার্থীদের চরম বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এছাড়া ২৭ জন শিক্ষক-কর্মচারী পদের বিপরীতে ৯টি পদই শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সরেজমিনে দেখা যায়, মাদ্রাসার পূর্ব দিকে যাতায়াতের প্রধান সড়কটির প্রায় এক কিলোমিটার অংশ এখনো কাঁচা। ফলে বর্ষা মৌসুমে শিক্ষক ও শিক্ষার্থীদের হাঁটু সমান কাদা মাড়িয়ে যাতায়াত করতে হয়। এছাড়া সীমানা প্রাচীর ও প্রবেশ গেট না থাকায় ক্যাম্পাসটি অনেকটা অরক্ষিত ও অনিরাপদ হয়ে পড়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রশীদ আক্ষেপ করে বলেন, শিক্ষার্থী সংখ্যা ক্রমাগত বাড়লেও আমাদের জায়গার সংকুলান হচ্ছে না। একটি ভবনের তৃতীয় তলার কাজ শুরু হলেও অর্থসংকটে তা মাঝপথে থেমে আছে। বর্তমানে পর্যাপ্ত বাথরুম, সীমানা প্রাচীর এবং ১ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণ আমাদের জন্য অতি জরুরি হয়ে পড়েছে। প্রতিষ্ঠান উপাধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন জানান, লামাসানিয়া আলিম মাদ্রাসাটি উপজেলা সদর ইউনিয়নের একমাত্র আলিম পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এটি চরম অবহেলিত। একাডেমিক ভবন সমস্যা ও মাঠের মাটি ভরাট না হওয়ায় আমরা বিপাকে আছি। আমরা প্রশাসনের সংশ্লিষ্টমহলের পাশাপাশি বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সহযোগিতার উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রয়োজনে অধ্যক্ষের মোবাইল ফোন ( ০১৭২১-০৫৫৩০৭) যোগাযোগ করে যে কেউ আর্থিক সহযোগিতা পাঠাতে পরবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে