সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

সোমেশ্বরী নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৮:৫৫:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৮:৫৫:১৪ পূর্বাহ্ন
সোমেশ্বরী নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার মধ্যনগর সদর ইউনিয়নের মাছিমপুর গ্রাম সংলগ্ন সোমেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের তিন ঘণ্টা পর টিও রঞ্জন তালুকদার (৬৫) নামের এক বৃদ্ধের লাশ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছেন এলাকাবাসী। তিনি উপজেলার মাছিমপুর গ্রামের বাসিন্দা ও উপজেলার মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক সমীরণ তালুকদারের বাবা। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, টিও রঞ্জন তালুকদার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার বেলা দেড়টার দিকে নিজেদের বাড়ির সামনে থাকা সোমেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে নদীতে খোঁজাখুঁজি করে ওইদিন বিকেলে নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স