সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

ডাচ-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন

  • আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৯:১২:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৯:১২:৫৮ পূর্বাহ্ন
ডাচ-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে পরিচালিত দৃষ্টি প্রকল্পের আওতায় বিশ্বম্ভরপুরে দরিদ্র রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা দেওয়া হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে ২নং পলাশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়। ক্যাম্পে মোট ৬৫ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে ১৪ জন ছানি রোগী শনাক্ত হলে তাদের সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালে নিয়ে একই দিন বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। অপারেশন শেষে সোমবার (২০ এপ্রিল) তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। রোগীদের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাচ-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ক্যাশ অফিসার প্রত্যয় ভট্টাচার্য। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের ম্যানেজার মো. দুলাল মিয়া। বিনামূল্যে চিকিৎসা ও সফল ছানি অপারেশনের মাধ্যমে সুচিকিৎসা পেয়ে রোগী ও স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী