সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল

শহরে অর্ধ কোটি টাকার স্বর্ণ ও ডলার চুরির ঘটনায় গ্রেফতার ৫

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ১২:১০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ১২:১০:৩০ অপরাহ্ন
শহরে অর্ধ কোটি টাকার স্বর্ণ ও ডলার চুরির ঘটনায় গ্রেফতার ৫
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরে প্রায় অর্ধ কোটি টাকার স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা চুরির ঘটনায় ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে মূল অভিযুক্তদের শনাক্ত করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ মার্চ এক লন্ডনপ্রবাসী সুনামগঞ্জ শহরে নিজ বাড়িতে আসেন। এ সুযোগে পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ একটি চক্র তার বাসা থেকে প্রায় অর্ধ কোটি টাকার স্বর্ণালঙ্কার, ডলারসহ নগদ অর্থ চুরি করে নিয়ে যায়। ঘটনার পর বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই জহির উদ্দিনকে। সুনামগঞ্জ সদর মডেল থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম-এর তত্ত্বাবধানে তদন্ত কার্যক্রম পরিচালিত হয়। দীর্ঘ তদন্তের একপর্যায়ে সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মূল আসামিদের শনাক্ত করা সম্ভব হয়। পরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় উত্তর আরপিননগরের (পশ্চিম বাজার) মো. ময়না মিয়া (৩২), নতুন হাসননগরের বাচ্চু মিয়া (৪৮), রায়পাড়ার স্বর্ণ ব্যবসায়ী বিষ্ণু বণিক (৬৩), পূর্ব তেঘরিয়ার জাবেদ হোসেন (৩৪) ও উত্তর আরপিননগরের (পশ্চিম বাজার) লিজা বেগমকে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত জাবেদ হোসেনের স্বীকারোক্তির ভিত্তিতে অন্য আসামিদেরও গ্রেফতার করা হয়। গ্রেফতার অভিযান পরিচালনায় সরাসরি নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা এবং সদর মডেল থানার ওসি রতন শেখ পিপিএম। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম