সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ০১:৪০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০১:৪২:১৪ অপরাহ্ন
‘জঞ্জালতন্ত্র’ নিয়ে গবেষণামূলক আলোচনা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘জঞ্জালতন্ত্র’ বিষয়ক একটি গবেষণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় আয়োজিত এ সভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক, গবেষক ও ‘লোকবৃত্ত’ পত্রিকার সম্পাদক স্বপন নাথ। তাঁর প্রবন্ধে জঞ্জালতন্ত্রের ধারণা, এর সামাজিক প্রভাব এবং সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে বিশদ বিশ্লেষণ তুলে ধরা হয়। তিনি তাঁর গবেষণায় লোকজ ঐতিহ্য, সামাজিক কাঠামো, মূল্যবোধের বিবর্তন এবং আধুনিকতার প্রভাবকে গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করেন। তথ্য-উপাত্তনির্ভর আলোচনা ও তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে বিষয়টিকে তিনি সহজবোধ্য ও প্রাসঙ্গিকভাবে উপস্থাপন করেন। বক্তব্যে স্বপন নাথ বলেন, জঞ্জালতন্ত্র কেবল একটি তাত্ত্বিক ধারণা নয়; বরং এটি বর্তমান সমাজের নানা স্তরে বিদ্যমান জটিলতা, অব্যবস্থা এবং মূল্যবোধের পরিবর্তনের প্রতিফলন। এ বিষয়ে আরও গভীর গবেষণা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, পরিবেশের সর্বস্তরে দূষণের ভয়াবহ প্রভাব দৃশ্যমান হয়ে উঠেছে। পলিথিনের অবাধ ব্যবহার এবং যত্রতত্র বর্জ্য ফেলার কারণে পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। বিশেষ করে মাইক্রোপ্লাস্টিক ইতোমধ্যে প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে, যা জলজ প্রাণীরা খাদ্য হিসেবে গ্রহণ করছে। খাল-বিল, নদী-নালা থেকে শুরু করে সাগর-সমুদ্র পর্যন্ত প্লাস্টিক দূষণ মারাত্মক আকার ধারণ করেছে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে শুধু জলজ প্রাণী নয়, মানুষের স্বাস্থ্য ও জীববৈচিত্র্যও চরম হুমকির মুখে পড়ছে। স্বপন নাথ বলেন, ফরমালিন ও কীটনাশকের অবাধ ব্যবহার আমাদের জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। খাদ্যে অতিরিক্ত ফরমালিন প্রয়োগ মানুষের শরীরে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বাড়ায়। একইভাবে, অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারে মাটি ও পানির গুণগত মান নষ্ট হচ্ছে এবং খাদ্যশৃঙ্খল দূষিত হচ্ছে। এর ফলে মানুষসহ অন্যান্য জীববৈচিত্র্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, যেখানে-সেখানে বর্জ্য ফেলার প্রবণতা বাড়ছে, ঘরবাড়ির পাশে, রাস্তা-ঘাটে, এমনকি নদীর তীরেও নিয়মিত ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের দৈনন্দিন আচরণেই পরিবর্তন আনতে হবে। তাহলেই এই জঞ্জালতান্ত্রিক অবস্থা থেকে উত্তরণ সম্ভব। স্বপন নাথ আরও উল্লেখ করেন, গ্রামীণ সমাজের জীবনযাপন, সংস্কৃতি ও সমস্যাকে সামনে এনে এ ধরনের বৌদ্ধিক আলোচনা সমাজ সচেতনতা বৃদ্ধি এবং নীতি নির্ধারণে সহায়ক ভূমিকা রাখে। সভায় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর পরিমল কান্তি দে, প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, লেখক সুখেন্দু সেন, লেখক ও কবি কুমার সৌরভ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, কবি ইকবাল কাগজী, অ্যাডভোকেট চাঁন মিয়া,গবেষক সুবাস উদ্দিন, কবি ও লেখক এনামুল কবির, লেখক এসডি সুব্রত, প্রভাষক দুলাল মিয়া, প্রভাষক কবির মিয়া, প্রভাষক হাবিবুল্লাহ তালুকদার, শিক্ষক সাজাউর রহমান, শিক্ষক সুবল বিশ্বাস, শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার, শিক্ষক হারেস মিয়া, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, কবি ওবায়দুল হক মুন্সী, ওবায়দুল হক মিলন, শিক্ষক রইসুজ্জামান, গোপেন্দ্র সমাজপতি, বাউল লাল শাহ, দেওয়ান আব্দুল ওদুদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী